News Flash

  • Home
  • দিনের খবর
  • অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ১২ ঘন্টায় ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টি বাণিজ্যনগরীতে
Image

অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ১২ ঘন্টায় ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টি বাণিজ্যনগরীতে

মুম্বই, ৫ জুলাই (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। বিগত ১২ ঘন্টায় ৯৫.৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মুম্বইয়ে, একনাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ের সিওন সার্কেল-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন। শুধুমাত্র মুম্বই নয়, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আধিকারিকদের নজরদারি রাখতে ও এনডিআরএফ স্কোয়াডগুলিকে প্রস্তুত রাখার জন্য আগাম নির্দেশ দিয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, মুখ্য সচিব মনুকুমার শ্রীবাস্তবের সঙ্গে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কথা বলেছেন এবং সমস্ত সংশ্লিষ্ট জেলার সচিবদের সতর্ক থাকতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন। মুম্বইয়ের সিওন এলাকার বিভিন্ন অংশ এখন জলের তলায়। আন্ধেরি সাবওয়ে জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টিতে সর্বত্র জল জমে যাওয়ায় দুর্বিষহ অবস্থা সিওন এলাকার বাসিন্দাদের।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top