News Flash

  • Home
  • খেলা
  • FootBall:বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবল জয়ী এপার বাংলা, ওপার বাংলা
Image

FootBall:বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবল জয়ী এপার বাংলা, ওপার বাংলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। জয় পেলো এপার বাংলা ও ওপার বাংলা। টাইব্রেকারে পরাজিত করলো এফ সি ব্রাদার্স দলকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বড়পাথরি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় দিন সোমবার এপার বাংলা ও ওপার বাংলা দলের মুখোমুখি হয় এফ সি ব্রাদার্স। শুরু থেকেই দুইদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। দুদলের ফুটবলাররাই বেশ কয়েকটা সুযোগ পেলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। স্পটকিকে এপার বাংলা ও ওপার বাংলা দলের গোলরক্ষক রিপনের চওড়া হাতে ভর করে জয় ছিনিয়ে নেয়। ফলাফল ৪-‌২। বিজয়ী দলের পক্ষে সানু, দিরেন, নিতু এবং বিশ্ব গোল করেন। বিজীত দলের পক্ষে নোয়া সাগমা ও মুকেশ গোল করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। রবিবার থেকে শুরু হয়েছে ওই প্রাইজমানি আসর। উদ্বোধনী দিনে বড়পাথরি স্কুল ২-‌১ গোলে পরাজিত করেছিলো শিকলা বাদল এফ সি দলকে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি ছাড়া প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top