News Flash

  • Home
  • খেলা
  • Pitrakami :পিত্রাকামিতে প্রাইজমানি ফুটবল কলমকাই-কে হারালো আমলক কামি
Image

Pitrakami :পিত্রাকামিতে প্রাইজমানি ফুটবল কলমকাই-কে হারালো আমলক কামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। দুরন্ত ফুটবল। শেষ পর্যন্ত গতির কাছেই পরাজয় স্বীকার করতে হলো কলমকাই দলকে। জয় পেলো আমলক কামি দল। ২-‌০ গোলে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। রবিবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাচ যত গড়িয়েছে ততই জমে উঠে। তবে দ্বিতীয়ার্ধে দমের অভাবে পিছিয়ে যেতে হয়েছে কলমকাই দলকে। ওই সুযোগটা কাজে লাগিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় আমলক কামি দল। ওই অর্ধে আমলক কামি দলের ফুটবলারদের গতির কাছেই হারতে হয়েছে বিপক্ষ দলকে। ম্যাচে বিজয়ী দলের পক্ষে অবর্ণ জমাতিয়া এবং কুচাং জমাতিয়া গোল করেন। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো আমলক কামি দল। আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় ব্যবধান বাড়েনি। খেলা পরিচালনা করেন পুষ্প জমাতিয়া। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top