News Flash

  • Home
  • খেলা
  • Shantirbazar:শান্তিরবাজারে আন্ত:স্কুল ক্রিকেট, জুলাইবাড়ি স্কুলেরও ফাইনাল নিশ্চিত
Image

Shantirbazar:শান্তিরবাজারে আন্ত:স্কুল ক্রিকেট, জুলাইবাড়ি স্কুলেরও ফাইনাল নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। বাইখোরা স্কুলের পর ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে গেলো জুলাইবাড়ি স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। শনিবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোলাইবাড়ি স্কুল ৪ উইকেটে পরাজিত করে ব্রিন্তক সামাজিক সংস্থাকে। ব্রিন্তক সামাজিক সংস্থার গড়া ৮৩ রানের জবাবে জোলাইবাড়ি স্কুল ২৬ ওভার বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রাহুল গুহ ৪ উইকেট নেয় এবং ধোনি রিয়াং ৩৬ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রিন্তক সামাজিক সংস্থা ৩০.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৩ রান করে। দলের পক্ষে অর্ঘদ্বীপ সেন ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সোহেল মগ ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২১ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে রাহুল গুহ (‌৪/‌৬), শায়ন নম:‌ (‌২/‌১৭), সৌরভ নম:‌ (‌২/‌২২) এবং চিন্ময় বিশ্বাস (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে ধোনী রিয়াং ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং শায়ন নম:‌ ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। ব্রিন্তক সামাজিক সংস্থার পক্ষে শোহল মগ(‌‌৪/‌২১) সফল বোলার। ‌‌‌‌‌ ‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top