News Flash

  • Home
  • দেশ
  • জুবেইরের বিরুদ্ধে আরও তিন অভিযোগ দিল্লি পুলিশের, বিদেশি অনুদান আইনেও মামলা
Image

জুবেইরের বিরুদ্ধে আরও তিন অভিযোগ দিল্লি পুলিশের, বিদেশি অনুদান আইনেও মামলা

নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা সাংবাদিক ধৃত মহম্মদ জুবেইর-র বিরুদ্ধে আরও তিন অভিযোগ তুলল দিল্লি পুলিশ। ২০১৮-য় একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ ২৭ জুন তাঁকে গ্রেফতার করে। সাংবাদিকের গ্রেফতারির বিরোধিতা করেছে বিরোধীরা। এমনকী এর বিরোধিতা করে মুখ খুলেছে রাষ্ট্রসংঘও। যদিও এদিন জুবেইরের বিরুদ্ধে নতুন তিনটি মামলা দায়ের করল দিল্লি পুলিশ। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা এবং বিদেশি অনুদান আইন লঙ্ঘন।

গত ২৭ জুনের গ্রেফতারের পর থেকে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে ছিলেন জুবেইর। শনিবার সেই সময়সীমা শেষ হওয়ায় পাতিয়ালা হাউজ কোর্টে জামিনের আবেদন করেন মহম্মদ জুবেইরের আইনজীবী। অন্যদিকে নতুন করে পুলিশি হেফাজতের দাবি জানায় দিল্লি পুলিশ। এদিন আদালতকে পুলিশ জানায়, জুবেইরের বিরুদ্ধে নতুন তিনটি মামলা করা হয়েছে। সেগুলি হল অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা, এছাড়াও বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে। তবে দিল্লি পুলিশ নতুন করে অভিযুক্তের ১৪ দিনের হেফাজত চাইলেও আদালত তা মঞ্জুর করেনি।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top