News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kailasahar:কৈলাসহর লক্ষীছড়া বাঁধে ফাঁটল, আতঙ্কে আছেন এলাকাবাসী
Image

Kailasahar:কৈলাসহর লক্ষীছড়া বাঁধে ফাঁটল, আতঙ্কে আছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  ঊনকোটি জেলা কৈলাশহর লক্ষীছাড়া বাঁধের অন্তর্গত দক্ষিণ কালিপুর ১৪ নং ওয়ার্ড এলাকায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে বোলডার ফেলার কথা থাকলেও কোন এক অদৃশ্য কারণে তা ফেলা হয়নি৷ এ নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক৷ গত কিছুদিন আগে বন্যার জল বৃদ্ধি পেলে ভয় পেয়ে যান এলাকাবাসী৷ কারণ বাধটি একদম দুর্বল৷ যেকোনো সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে৷ 

এলাকাবাসীর দাবি অবিলম্বে বাঁধের উপর যেন বোল্ডার ফেলা হয়৷ কারণ ইতিমধ্যেই বাঁধে ফাটল দেখা দিয়েছে৷ দক্ষিণ কালিপুর ১৪ নং ওয়ার্ড এলাকায় বাঁধের পার্শবর্তী এলাকায় বসবাসকারী বেশিরভাগই গরীব অংশের মানুষ৷ ওরা সকলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন৷ এখন দেখার বিষয় হল প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে৷ প্রশাসন যদি জরুরী ভিত্তিতে বোল্ডার ফেলে এলাকাটিকে বন্যার হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে ওই এলাকায় বসবাসকারী জনগণ বড় ধরনের বিপদে পড়তে পারেন৷ এ বিষয়ে স্থানীয় জনগণ এলাকার নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে জরুরী ভিত্তিতে বোল্ডার ফেলে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top