News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident:অতিরিক্ত যাত্রী বহন, অটো দুর্ঘটনায় আহত নয়
Image

Accident:অতিরিক্ত যাত্রী বহন, অটো দুর্ঘটনায় আহত নয়

কদমতলা(ত্রিপুরা), ১ জুলাই (হি. স.) : অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে অটো। তাতে ওই অটোর নয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। অটো চালক অল্পেতে রক্ষা পেয়েছেন। তাঁর দেহে সামান্য আঘাত লেগেছে। তবে, অটোটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার দুপুর সোয়া একটা নাগাদ টিআর০২এ২১৩৪ নম্বরের অটোতে চেপে নয়জন যাত্রী রাণীবাড়ি থেকে কদমতলা যাচ্ছিলেন। সোনাইছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো রাস্তায় উল্টে যায়। তাতে অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে।

ওই ঘটনায় অটোর যাত্রী মনিমালা চাঁষা(৫০), রানী কর্মকার(৩২), মিরা চাঁষা(৪০), স্মৃতি কন্যা সিনহা(৪৫), দীপা কর্মকার(২০), পাপিয়া দেব(২৬), পূর্ণিমা কর্মকার(১৮), রিনা কর্মকার(১৮) এবং মিতা চাষা(১৮) গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় জনগণ উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিত্সকরা সকলকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন। পুলিশ জানিয়েছে, অটোর চালক পরাণ সিংহ বরাত জোরে বেঁচে গেছেন। তাঁর দেহে সামান্য আঘাত লেগেছে। পুলিশ অটোটি আটক করেছে এবং দুর্ঘটনার মামলা নিয়েছে।জানা গেছে, আহতদের সকলের বাড়ি সাতসঙ্গম এলাকায়। তাঁদের মধ্যে অধিকাংশই অঙ্গনওয়াড়ি কর্মী। কদমতলায় একটি সেমিনারে অংশ নেওয়ার জন্য তাঁরা যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী বহন এবং অসবধানতার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষের অভিমত।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top