News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, বললেন আমি নির্ভীক মানুষ
Image

ইডি-র দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, বললেন আমি নির্ভীক মানুষ

মুম্বই, ১ জুলাই (হি. স.) : দ্বিতীয় সমনে সাড়া দিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত। একইসঙ্গে নিজেকে নির্ভীক মানুষ দাবি করেছেন তিনি। এদিন দুপুরে মুম্বইয়ে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত।

ইডি-র দফতরে ঢোকার প্রাক্কালে রাউত বলেছেন, “আমি একজন নির্ভীক মানুষ। আমি নির্ভীক, কারণ আমি নিজের জীবনে কোনও ভুল করিনি। যদি সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়, তাহলে আমরা পরে জানতে পারব। এই মুহুর্তে, আমি অনুভব করছি যে আমি একটি নিরপেক্ষ সংস্থার কাছে যাচ্ছি এবং আমি তাঁদের সম্পূর্ণ বিশ্বাস করি৷” উল্লেখ্য, পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় গত ২৮ জুন সঞ্জয় রাউতকে প্রথমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও হয়। বর্ধিত সময় পান তিনি। এরপর তাঁকে দ্বিতীয় সমন পাঠায় ইডি, ১ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন সঞ্জয় রাউত।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top