News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dead Body :মুম্বইয়ের পরিত্যক্ত হাসপাতালে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু, চারটি সুইসাইড নোট উদ্ধার
Image

Dead Body :মুম্বইয়ের পরিত্যক্ত হাসপাতালে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু, চারটি সুইসাইড নোট উদ্ধার

মুম্বই, ৩০ জুন (হি.স.): মুম্বইয়ের পরিত্যক্ত একটি হাসপাতালে একসঙ্গে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৪ জনের। পরিত্যক্ত হাসপাতালের বিল্ডিংয়ের ভেতর থেকে উদ্ধার হয়েছে ৪ জনের মৃতদেহ।

অভিযুক্ত প্রেমের জেরে তিন মহিলাকে শ্বাসরোধ করে খুন করেছে এবং পরে আত্মহত্যা করেছে। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। দু”জনের দেহ দোতলায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দু”জনের দেহ একতলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অকুস্থল মুম্বইয়ের কান্দিবালি এলাকা। ঘটনাটি খুন না-কি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ৪টি সুইসাইড নোটও পেয়েছে।
পরিত্যক্ত ওই হাসপাতাল ভবনেই থাকতেন তাঁরা। প্রায় ১৫ বছর আগে থেকে হাসপাতালটি বন্ধ ছিল। মৃতদের নাম-কিরণ দালভী, তাঁর দুই মেয়ে মুসকান ও ভূমি। এছাড়াও শিবদয়াল সেন নামে একজনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, দোতলায় দুই মহিলার রক্তাক্ত দেহ পড়েছিল, প্রথম তলায় দু”জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top