News Flash

  • Home
  • খেলা
  • T20 In Amarpur:অমরপুরে টি-‌২০ : বয়া খা বাকসা-কে হারিয়ে জয়ে ফিরলো আর.সি.সি
Image

T20 In Amarpur:অমরপুরে টি-‌২০ : বয়া খা বাকসা-কে হারিয়ে জয়ে ফিরলো আর.সি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। জয়ে ফিরলো আর সি সি। আসরের দ্বিতীয় ম্যাচে এসে। হারালো বয়া খা বাক্সা ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। বৃহস্পতিবার রাঙ্গামাটি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে আর সি সি ২৮ রানে পরাজিত করে বয়া খা বক্সা ক্লাবকে। বিজয়ী দলের দেবব্রত সাহা ৪১ রান এবং বিজীত দলের নিউটন জমাতিয়া ৫ উইকেট পেয়েছেন। বৃষ্টির জন্য এদিন ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ১২ করা হয়। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আর সি সি নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৩ রান করে। দলের পক্ষে দেবব্রত সাহা  ৪১ এবং ঋতম দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করেননি। বয়া খা বাক্সা ক্লাবের পক্ষে নিউটন জমাতিয়া (‌৫/‌১৩) এবং সমীর জমাতিয়া (‌২/‌৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে বয়া খা বাক্সা ক্লাবনির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীনেশ কুমার জমাতিয়া ১৬ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং অজয় জমাতিয়া ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। আর সি সি-‌র পক্ষে সৌরভ হালদার (‌৩/‌৮) এবং টুটন সরকার (‌৩/‌১০) সফল বোলার। ‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top