News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর, বেশ কিছু কর্মসূচির সূচনা
Image

Pm Modi: উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর, বেশ কিছু কর্মসূচির সূচনা

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লিতে উদ্যমী ভারত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। সেখানে তিনি ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রের বেশ কিছু কর্মসূচির সূচনা করেছেন, এর মধ্যে রয়েছে রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স প্রকল্প। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচী-র অধীনে সুবিধাভোগীদের ২০২২-২৩-এর জন্য ডিজিটালি সুবিধা হস্তান্তর করেছেন। একই সঙ্গে এমএসএমই আইডিয়া হ্যাকাথন ২০২২-এর বিজয়ীদের নামও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ বিজ্ঞান ভবনে আয়োজিত হয় উদ্যমী ভারত অনুষ্ঠান। ‘উদ্যমী ভারত’ শুরু থেকেই এমএসএমই-র ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার জন্য সরকারের ক্রমাগত প্রতিশ্রুতির প্রতিফলন। এই অনুষ্ঠান থেকে প্রায় ৬০০০ কোটি টাকা ব্যয়ে ‘রাইজিং অ্যান্ড এক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রথমবার এমএসএমই রফতানিকারকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পেরও সূচনা করেন মোদী।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top