News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে ১৫৬টি ফ্রিজ সহ  বিপুল ইলেকট্রনিক সামগ্রী চুরি করল কর্মচারী
Image

Tripura:মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে ১৫৬টি ফ্রিজ সহ  বিপুল ইলেকট্রনিক সামগ্রী চুরি করল কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  গত শনিবার ধর্মনগর শহরের এল জি ডিস্ট্রিবিউটরের চন্দ্রপুরস্থিত গোডাউন থেকে এল জি কোম্পানির ১৫৬টি ফ্রিজ এবং ৭টি ওয়াশিং মেশিন চুরির লিখিত অভিযোগ এনে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ডিস্ট্রিবিউটর বুদ্ধ গুপ্ত৷

লিখিত অভিযোগ পেয়ে ধর্মনগর থানার একটি স্পেশাল টিম ও গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে এদিন মাঝ রাতেই কদমতলা থানাধীন পাল পাড়া এলাকার ফার্নিচার ব্যবসায়ি স্বপন দেবের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার করেছে৷ সাথে চুরি কান্ডে জড়িত দোকান মালিক স্বপন দেবকে আটক করে পুলিশ৷ আটক করে ধর্মনগর থানাধীন ঢুপিরবন্ধ এলাকার আজার উদ্দিন নামের অপর এক ব্যাক্তিকে৷ তারপর রবিবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করলে মাননীয় বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন৷

দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ডে এনে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালালে বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য৷  অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে সোমবার দুপুরে দুজন পুরুষ ও দুজন মহিলা এল জি ডিস্ট্রিবিউটর বুদ্ধ গুপ্তের কাছে গিয়ে তাদের অপকর্মের কথা স্বীকার করে এক প্রকার আত্মসমর্পণ করলে তাদের তুলে দেওয়া হয় পুলিশে৷ ধৃতরা হল এল জি গোডাউনের কেয়ারটেকার রনজীৎ শুক্লবৈদ্যের স্ত্রী লক্ষী শুক্লবৈদ্য, রিয়া বিশ্বাস, তার স্বামী প্রকাশ দেবনাথ ও প্রকাশের বন্ধু শিবু৷

এদিকে সোমবার দুপুর বেলা এল জি ডিস্ট্রিবিউটর বুদ্ধ গুপ্তের দোকানে চুরি কান্ডে জড়িতরা আত্মসমর্পণ করার সময় বাঁচার উপায় না পেয়ে বিষ পান করে আত্মহত্যা করতে চায় গোডাউনের কেয়ারটেকার রনজীৎ শুক্ল বৈদ্য৷ পরবর্তীতে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে এই ফ্রিজ চুরি কান্ডে যে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে ও রাঘব বোয়ালরা জালে উঠতে পারে তা স্বাভাবিক ভাবেই অনুমেয়৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top