News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dashamighat:দশমীঘাটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক, চিকিৎসার জন্য কলকাতায় রেফার

Dashamighat:দশমীঘাটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক, চিকিৎসার জন্য কলকাতায় রেফার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দশমী ঘাট এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম অঙ্কিত সাহা৷ প্রতিবেশী এক যুবককে দশমিক ঘাট পার্কে বসে মদ্যপান করতে বাধা দেওয়ায় তার ওপর অভিযুক্তের বাবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ৷ 

দশমীঘাট পার্কে বসে নেশা করছিল অর্জুন দাস নামে এক যুবক৷ তাকে নেশা করা থেকে বিরত থাকতে বলেন অংকিত সাহা৷ তাতে ক্ষিপ্ত হয়েই প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে  অর্জুন দাসের বাবা অন্তু দাস ধারালো বটি দা  দিয়ে অঙ্কিতকে আক্রমণ করে৷ এতে গুরুতরভাবে আহত হয় অঙ্কিত৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে বর্তমানে অঙ্কিত জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হয়৷ উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাচ্ছেন পরিবারের লোকজনরা৷ 

ঘটনাকে কেন্দ্র করে দশমি ঘাট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ আক্রান্ত পরিবারের তরফ থেকে বটতলা আউটপোস্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা সোমবার বটতলা আউট পোস্টে এসে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন প্রদান করেছেন৷ অভিযুক্ত অর্জুন দাস ও তার বাবা অন্তু দাসকে গ্রেপ্তার করার দাবিতেই বটতলা ফাঁড়িতে ডেপুটেশন দেন এলাকাবাসী৷ অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ 

বটতলা আউটপোস্ট এর পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ৷ তবে এখনো পর্যন্ত তাদেরকে আটক করা যায়নি৷ গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top