News Flash

  • Home
  • দেশ
  • ৩০ জুন শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা; নিরাপত্তা নিয়ে বৈঠক, তাঁবু বসানোর কাজ প্রায় শেষ
Image

৩০ জুন শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা; নিরাপত্তা নিয়ে বৈঠক, তাঁবু বসানোর কাজ প্রায় শেষ

জম্মু, ২৭ জুন (হি.স.): আর মাত্র দু’দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা। আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে ৪৩-দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে ১১ আগস্ট। করোনাভাইরাস অতিমারির জন্য বিগত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। এবারের অমরনাথ যাত্রাকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যেও এবার উৎসাহ তুঙ্গে।

কোনও ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা রুখতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে পুলিশ ও প্রশাসন। সোমবার কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমারের পৌরহিত্য অমরনাথ যাত্রার সঙ্গে সম্পর্কিত উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করা হয়। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এই বৈঠক হয়। বৈঠকে জিওসি ভিক্টর ফোর্স, আইজি সিআরপিএফ, বিএসএফ-এর ডিআইজি, আইটিবিপি, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ ছাড়াও দক্ষিণ কাশ্মীরের জেলার এসএসপি এবং সিও-রা উপস্থিত ছিলেন। ভক্তদের জন্য বালতাল বেস ক্যাম্পে তাঁবু বসানোর কাজ প্রায় শেষ। প্রশাসন সূত্রের খবর, শ্রী অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বালতাল বেস ক্যাম্পে তাঁবু স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের প্রথম ব্যাচ জম্মুর ভগবতী নগর-বেস ক্যাম্প ছেড়েছে৷ ৩০ জুন থেকেই শুরু হচ্ছে শ্রী অমরনাথ গুহা মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top