News Flash

  • Home
  • বাণিজ্য
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অফার৷
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অফার৷

আগরতলা, ২৪ জুন : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ‘বিশেষ রথযাত্রা উৎসব অফার’ যা চলবে ২৭শে জুন থেকে ২রা জুলাই ২০২২ পর্যন্ত।

এই বিশেষ বার্ষিক অফারটি এমন একটি উৎসবকে উৎসর্গ করা হয়েছে যা ঐশ্বরিক শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে।

প্রভু জগন্নাথদেব-এর কৃপায় এই বছরের বিশেষ আকর্ষণ হল, প্রভুর কৃপা ধন্য সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার। এছাড়াও থাকছে সোনা আর হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন৷ 

আর সব গয়নার কালেকশনের ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে প্রচুর অফার, লাকি ড্র ও অনেক আকর্ষণ।

প্রতি গ্রাম সোনা আর হিরের গয়নার কেনাকাটায় থাকছে ২২৫ টাকার বিশেষ ছাড়। 

প্রতিদিন লাকি ড্র-এ থাকছে গৃহস্থালি সামগ্রী।

মেগা ড্র হিসেবে থাকছে ৩ ভাগ্যবান পরিবারের ২ জনের জন্য ৩ রাতের পুরী প্যাকেজ ট্যুর।

এছাড়া রথযাত্রা উপলক্ষ্যে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ- এর ব্যবস্থা থাকছে।

একইসঙ্গে আমাদের সবসময়ের জন্য থাকা সুবিধা ও পরিষেবা, যেমন – সোনায় সোহাগা ( সোনা ও হিরের গয়নার কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার বদলে নতুন সোনার গয়না, IGI ও GSI পরীক্ষিত গ্রহ রত্ন ও থাকছে।

সব মিলিয়ে রথযাত্রা উৎসবে ক্রেতাদের জন্য চোখধাঁধানো গয়নার সম্ভার থাকছে।

প্রভু জগন্নাথদেব-এর আভায় উজ্জ্বল এক সোনার গয়নার বিশেষ কালেকশনের উদ্বোধন করেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবায়েত পরম পূজনীয় শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি।

শ্রী জগন্নাথ কুমার দ্বৈতপতি জানান, ‘এখানে এসে এত সুন্দর গয়নার কালেকশন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এই অসাধারণ উদ্যোগের জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, ‘আমাদের সংস্থার কাছে এই রথযাত্রা খুবই বিশেষ একটা উৎসব। তার কারণ আজ থেকে ৬২ বছর আগে এই শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর পথ চলা শুরু হয়েছিল। সেজন্য প্রত্যেক বছর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই শুভ অনুষ্ঠানটা আমরা বিশেষভাবে পালন করি।’

সংস্থার অপর ডিরেক্টর রূপক সাহা জানান, ‘এত বছর ধরে গ্রাহকরা আমাদের ওপর যেভাবে বিশ্বাস আর ভরসা রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আর এটাই আমাদের আরো এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। এই রথযাত্রা অফার আসলে আমাদের ক্রেতাবন্ধুদের সঙ্গে এই উৎসব উৎযাপনের একটা পথ।’ 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর এই বিশেষ রথযাত্রা অফার ত্রিপুরার সব শোরুম (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) ২৭শে জুন থেকে ২রা জুলাই ও কলকাতার সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) ২৭শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত চলবে।

প্রভুর নাম নিয়ে চলুন এগিয়ে যাওয়া যাক।

জয় জগন্নাথ!

Releated Posts

আরবিআইয়ের সম্পদ বৃদ্ধি ২০.৬ শতাংশ, ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যালান্স শিট পৌঁছাল ৯১.৯৭ লক্ষ কোটি টাকায়

মুম্বই, ২৯ মে (আইএএনএস) : দেশীয় বিনিয়োগ, সোনার মজুত এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জেরে ২০২৫-২৬ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক…

ByByTaniya Chakraborty May 29, 2026

ওড়িশায় সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদনে ইন্টেল ও ৩ডিজিএস-এর সঙ্গে চুক্তি, জানালেন অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : ভারতে সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার লক্ষ্যে ওড়িশা সরকার ইন্টেল এবং ৩ডি গ্লাস…

ByByTaniya Chakraborty May 29, 2026

২০২৮ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার ক্ষমতা ৩ গিগাওয়াট ছাড়াবে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : হাইপারস্কেলার সংস্থাগুলির বাড়তি চাহিদা, দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কাজের চাপ…

ByByTaniya Chakraborty May 29, 2026

দেশে পেট্রোল-ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই: ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : দেশে পেট্রোল ও ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। শনিবার…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top