News Flash

Image

Death: ছাদ থেকে পড়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ জিরানীয়ায় ছাদ নির্মাণের কাজ করতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু  হয়েছে এক শ্রমিকের৷ মৃত শ্রমিকের নাম দিলচান কুমার৷ ঘটনার বিবরণে জানা যায় জিরানীয়া এলাকার একটি বাড়িতে ছাদ নির্মাণের কাজ করতে গিয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে যায় এক শ্রমিক৷ ছাদ নির্মাণ করার সময় অসতর্কতাবশত ছাদের উপর থেকে নিচে পড়ে যায় দিলচান কুমার নামে এক শ্রমিক৷ অন্যান্য শ্রমিকরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে জিরানীয়া হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিরানীয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়৷ ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিক ও সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জিরানীয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top