News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: বাজার খুলতেই পড়ল সূচক, এক ধাক্কায় অনেকটাই কমল সব সংস্থার শেয়ারের দাম
Image

Stock Market: বাজার খুলতেই পড়ল সূচক, এক ধাক্কায় অনেকটাই কমল সব সংস্থার শেয়ারের দাম

মুম্বই, ২২ জুন (হি. স.) : সোমবার ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার ফের পতন দেখা গেল শেয়ার বাজারে। এদিন বাজার খুলতেই পড়ল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৫০ পয়েন্ট কমে থামে ৫২, ১৫২ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৫২০ পয়েন্টে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের প্রায় ৩০টি শেয়ারের দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায়।

এদিন যে সব সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, সেই সব শেয়ারগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, উইপ্রো, এইচসিএল টেক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তবে কিছুটা হলেও লাভের মুখ দেখেছে, হিন্দুস্তান ইউনিলিভার, ড. রেড্ডিজ, মারুতি, টিসিএস। গতকাল বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ৫২ হাজারের ঘরে। (৫২, ৫৩২)অন্যদিকে নিফটির সূচক ছিল ১৫, ৬৩৯ পয়েন্টে। ভারতের শেয়ার বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য শেয়ারাবাজারেও দোলাচল অব্যাহত। আন্তর্জাতিক অর্থ বাজারেও দোলাচল চলছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top