News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teachers Locked Up : ইংরেজী মাধ্যম স্কুলের দাবীতে শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ
Image

Teachers Locked Up : ইংরেজী মাধ্যম স্কুলের দাবীতে শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ

পানিসাগর, ১৯ জুন৷৷ নোয়াগাঙ ইন্দ্রছড়া এডিসি এলাকাভুক্ত৷ ১৯৮১ সালে স্কুলটি শুরু হয়েছিল৷ শুরুর পর থেকেই বাংলা মাধ্যম না হয়ে ইংরেজি মাধ্যমের স্কুলের জন্য দাবি উঠে আসছিল৷ এখানে অধিকাংশই রাঙখল, রিয়াঙ, হালাম এবং দেববর্মা সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী৷ বামফ্রন্টের আমলে কোনো এক অজ্ঞাত কারণে স্কুলটিকে ইংরেজি মাধ্যমের না করে বাংলা মাধ্যম হিসেবে করা হয়৷

২০১৩ সালে এসএমসি কমিটি এবং গ্রামবাসীরা মিলিতভাবে বিদ্যালয় অধিকর্তার কাছে স্কুলটিকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার জন্য আবেদন জানায়৷ তখনকার শাসকদলীয় জেলা সম্পাদক অমিতাভ দত্তের কাছে বারেবারে স্কুলের দাবি নিয়ে গ্রামবাসীরা গেলে তিনি আশ্বাস দিয়ে ঘুরিয়ে দেন৷ ২০১৯ সালে গ্রামবাসী এবং এসএমসি কমিটি পুনরায় বিদ্যালয় অধিকর্তার কাছে স্কুলটিকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার জন্য আবেদন জানায়৷ এমনকি আবেদনের সাথে পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের একটি চিঠিও তারা বিদ্যালয় অধিকর্তার কাছে প্রদান করে৷

২৭ মে ২০২২ বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে তাঁরা দাবি নিয়ে মিলিত হন৷ উপাধ্যক্ষ বলেন, উপনির্বাচন শেষ হলেই এই নিয়ে তিনি দেখবেন৷ মে মাসের ৪ তারিখ বিদ্যালয় অধিকর্তার কাছ থেকে স্কুলের সার্বিক খবর পাঠাতে একটি চিঠি আসে৷ স্কুলটিতে বর্তমানে ১০ জন শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে তিনজন ইংরেজি মাধ্যমের এবং একজনকে ডেপুটেশনে অন্যত্র পাঠানো হয়েছে৷ এলাকার অভিভাবকরা ক্ষুব্দ হয়ে সোমবার স্কুলের শিক্ষকদের তালবন্দী করে আন্দোলনে নামেন৷ তারা জানান, প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করবেন৷ আন্দোলনকারীদের মধ্যে ছিলেন এসএমসির সভাপতি সামসুল হালাম, সহ-সভাপতি সামবুমরিঙ হালাম এবং গ্রামবাসীদের পক্ষে বাবুরিঙ হালাম৷উল্লেখ্য ইংরেজি মাধ্যমের না হওয়ায় বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্যা অনবরত কমে যাচ্ছে৷ এখন প্রথম শ্রেণী  থেকে দশম শ্রেণী পর্যন্ত ১২২ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে যে করেই হোক তারা তাদের দাবি আদায় করে ছাড়বে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top