News Flash

  • Home
  • প্রধান খবর
  • Agnipath Project: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাল কংগ্রেস
Image

Agnipath Project: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাল কংগ্রেস

নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে কংগ্রেস সোমবার দ্বিতীয় দিনের জন্য যন্তর মন্তরে একটি বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে যুবদের স্বার্থে প্রকল্পটি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

কংগ্রেস এই প্রতিবাদের নাম দিয়েছে সত্যাগ্রহ। এতে কংগ্রেসের বরিষ্ঠ নেতারা এবং বিপুল সংখ্যক কর্মী অংশ নেন এবং সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প এনে যুবকদের সঙ্গে প্রতারণা করছে। তবে কংগ্রেস যুবকদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।
কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, আজ সংগ্রামের দিন। যুব সমাজকে বেকারত্বের পথে ঠেলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। যার বিরোধিতা করে কংগ্রেস যুবকদের পাশে দাঁড়িয়েছে।

কংগ্রেস নেতা সালমান খুরশিদ, মল্লিকার্জুন খাড়গে সহ অনেক প্রবীণ কংগ্রেস নেতা অগ্নিপথ পরিকল্পনা এবং ইডি-র জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রবিবার, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী, শচীন পাইলট, দীপেন্দ্র সিং হুডা এবং কেসি ভেনুগোপাল সহ অনেক নেতা বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top