News Flash

  • Home
  • প্রধান খবর
  • অগ্নিপথ: পুলিশের গুলিতে নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা
Image

অগ্নিপথ: পুলিশের গুলিতে নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা

বিজেপি বিধায়ক রাজেন্দ্র গোটা বিষয়টির সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন

হায়দ্রাবাদ, ১৮ জুন (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন চত্বরে ভাংচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশের গুলিতে নিহত রাকেশের পরিবারের সদস্যদের ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এর পাশাপাশি রাকেশের পরিবারের একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে। রাকেশ ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা।

মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাকেশের পরিবারের সদস্যদের ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পরিবারের একজনকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। রাকেশের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁর মৃত্যুর জন্য কেন্দ্রীয় প্রকল্পকে দায়ী করেছেন।

এদিকে, হুজুরাবাদের বিজেপি বিধায়ক, ইটেলা রাজেন্দ্র, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে সহিংসতার পিছনে রাজনৈতিক দল এবং অসামাজিক উপাদানগুলিকে অভিযুক্ত করেছেন। তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, কিছু অসামাজিক ব্যক্তি ও রাজনৈতিক দলের কর্মীরা আন্দোলনকারীদের মধ্যে ভাঙচুর করে রেলস্টেশনের সম্পত্তি ভাঙচুর করে। বিধায়ক রাজেন্দ্র বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট বছরের মেয়াদ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ছিল। বিষয়টি কিছু রাজনৈতিক দলকে বিরক্ত করছে। তাই এ ধরনের ঘটনা ঘটছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top