News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল :‌ দুর্বল গোলকিপিং বুধুলক্ষ্মীর, সোনাপুরে গোলের বণ্যায় ভাঁসলো ত্রিপুরা

মহিলা ফুটবল :‌ দুর্বল গোলকিপিং বুধুলক্ষ্মীর, সোনাপুরে গোলের বণ্যায় ভাঁসলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। গোলের বণ্যায় ভাসলো ত্রিপুরা। গোলরক্ষক বুধুলক্ষ্মী দেববর্মার দুর্বল গোল কিপিং এর খেসারত দিয়ে আসরের শুরুতেই পিছিয়ে পড়লো ত্রিপুরা। মহারাষ্ট্রের বিরুদ্ধে হাফ ডজন গোলে পরাজিত হলো ত্রিপুরা। জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। অসমের সোনাপুরের এল এন আই টি মাঠে হবে ম্যাচটি। দুদিনের অবিরাম বর্ষনে মাঠ অনেকটা পিচ্ছিল হয়ে পড়েছিলো। যাতে সমস্যায় পড়তে হয় রাজ্যদলের ফুটবলারদের। তারপরও প্রথমার্ধে অনেকটা ভালো খেলেছিলো ত্রিপুরা। দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাসন্তি রিয়াং-‌রা। বিশেষ করে দমের অভাবে। ওই অর্ধে পর পর ৩টি বাজে গোল দলকে হজম করিয়ে দলীয় ফুটবলারদের মনোবল ভেঙ্গে দেয় গোলরক্ষক বুধুলক্ষ্ণী। প্রথমার্ধে ১ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল হজম করে ত্রিপুরা। শনিবার ‘‌এফ’ গ্রুপের ‌আসরের উদ্বোধনী ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে পর্যুযস্ত হয়ে মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়লো ত্রিপুরা। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”মেয়েরা খেলতেই পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। মাঠ পিচ্ছিল থাকায় শুরু থেকেই ছন্নছাড়া খেলে মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে ৩ টি বাজে গোল হজম করিয়ে চলকে আরও চাপে ফেলে দিয়েছে গোলরক্ষক বুধুলক্ষ্ণী। এছাড়া চোট পেয়ে দুই ফুটবলার মাঠ ছাড়তেই আরও চাপে পড়ে যায় দল। যা থেকে আর বের হতে পারেনি মেয়েরা”। ২০ জুন ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী চন্ডিগড়ের বিরুদ্ধে।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top