News Flash

  • Home
  • দেশ
  • অগ্নিপথ আঁচে শনিবারও বাতিল কলকাতা এবং হাওড়ার দূরপাল্লার কিছু ট্রেন
Image

অগ্নিপথ আঁচে শনিবারও বাতিল কলকাতা এবং হাওড়ার দূরপাল্লার কিছু ট্রেন

কলকাতা, ১৮ জুন (হি.স.) : বিক্ষোভের প্রেক্ষিতে শুক্রবার একের পর এক ট্রেন বাতিল করেছিল রেল। হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা হয়। কয়েকটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে রেল। শনিবারও বাতিল হল একাধিক ট্রেন।

পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে যাতায়াতকারী মোট আটটি ট্রেনের চলাচল বাতিল ঘোষণা করেছে পূর্ব-মধ্য রেল। তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়াও। শনিবার বাতিল হয়েছে শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস। এ ছাড়া বাতিল হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।

শনিবার বাতিল হয় মালদহ টাউন-নিউদিল্লি এক্সপ্রেস, হাওড়া-দেহরাদূন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস। এ ছাড়া রয়েছে, সাহিবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ ট্রেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top