News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বস্তি পেলেন না সত্যেন্দ্র জৈন, জামিনের আর্জি খারিজ বিশেষ সিবিআই আদালতে
Image

স্বস্তি পেলেন না সত্যেন্দ্র জৈন, জামিনের আর্জি খারিজ বিশেষ সিবিআই আদালতে

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): আপাতত স্বস্তি পেলেন না দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির এই মন্ত্রীর জামিনের আর্জি শনিবার খারিজ করে দিয়েছে দিল্লির বিশেষ সিবিআই আদালত। অর্থ তছরূপ মামলায় অভিযুক্ত সত্যেন্দ্র জৈন। দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও প্রতিপক্ষ (জৈনের আইনজীবী) কৌঁসুলির সওয়াল-জবাব গত ১৪ জুন শুনেছিল দিল্লির বিশেষ আদালত। সওয়াল-জবাব শোনার পর রায়দান সংরক্ষিত রাখা হয়, এরপর শনিবার সত্যেন্দ্র জৈনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে সিবিআই-এর দায়ের করা একটি মামলার ভিত্তিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টে (ইসিআইআর) গত ৩০ মে সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেফতার করেছিল। জৈনের বিরুদ্ধে অন্তত চারটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

Releated Posts

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top