News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএপিএফ ও অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

সিএপিএফ ও অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেশজুড়ে বিক্ষোভের মধ্যে আরও শিথীল হল ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প। অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে দেশজুড়ে যাবতীয় বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএপিএফ ও অসম রাইফেলস অগ্নিবীরদের নিয়োগের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণ করা হবে।

একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএপিএফ ও অসম আসাম রাইফেলসে নিয়োগের জন্য অগ্নিবীরদের নির্ধারিত বয়সসীমার ঊর্ধ্বে ৩ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচের জন্য নির্ধারিত বয়সসীমার ঊর্ধ্বে এই ছাড় দেওয়া হবে ৫ বছর পর্যন্ত।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top