News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ফের গুয়াহাটি-বরাক ৬ নম্বর জাতীয় সড়কে ধস, নদীতে বিলীন রাস্তা, ঝুলছে পণ্যবাহী ট্রাক ও যাত্রী ইনোভা, প্রাণহানীর খবর নেই
Image

ফের গুয়াহাটি-বরাক ৬ নম্বর জাতীয় সড়কে ধস, নদীতে বিলীন রাস্তা, ঝুলছে পণ্যবাহী ট্রাক ও যাত্রী ইনোভা, প্রাণহানীর খবর নেই

মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়াপাহাড় জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের সতর্কতা জারি

সোনাপুর (মেঘালয়), ১৬ জুন (হি.স.) : ফের গুয়াহাটি-বরাক ৬ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। পাহাড় থেকে রাস্তা ফুঁড়ে প্রবাহিত পাহাড়ি জলের হড়কা বানে সড়কটি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙা সড়কে ঝুলছে পণ্যবাহী ট্রাক। ট্রাকের নীচে মুখ থুবড়ে উল্টে পড়েছে যাত্রীবাহী একটি ইনোভা কার। তবে সৌভাগ্যবলে ভয়াবহ এই বিপর্যয়ে প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনা গতকাল বুধবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর এবং লুমসুলুম এলাকায় সংঘটিত হয়েছে৷ এছাড়া সোনাপুর থেকে কাছাড় (অসম) জেলার রাতাছড়া পর্যন্ত আরও কয়েকটি জায়গায় ধস পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে দেশের অন্য অংশের সঙ্গে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে বরাক উপত্যার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের একাংশ৷

এই পরিস্থিতিতে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়াপাহাড় জেলার জেলাশাসক সতর্কতা জারি করে বলেছেন, ৬ নম্বর জাতীয় সড়কটি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ তাই যে কোনও ধরনের যানবাহন, এমন-কি হালকা গাড়িঘোড়া যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ভারী বৃষ্টিপাতের দরুন গোটা মেঘালয়ের পাশাপাশি নংস্নিং এবং রাতাছড়ার মধ্যবর্তী এলাকার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক৷ এমন-কি লামশ্নঙে অবস্থিতি টোলপ্লাজাও ধস ও জলের ধাক্কায় তলিয়ে গেছে৷ তাই ভয়াবহ পরিস্থিতিতে সর্বসাধারণকে ওই পথে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ তবে আবহাওয়া অনুকূলে থাকলে সড়ককে মেরামত করে সচল করতে দু-একদিন সময় লাগবে, বিজ্ঞপ্তিতে বলেছেন ইস্ট জয়ন্তিয়াপাহাড়ের জেলাশাসক।

এদিকে ইস্ট জয়ন্তিয়াপাহাড়ের পুলিশ সুপারও প্রায় একই নিষেধাজ্ঞা জারি করে সবধরনের যানবাহনকে ৬ নম্বর জাতীয় সড়কে যাতায়াত করতে বারণ করেছেন।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top