News Flash

  • Home
  • দেশ
  • স্পিকারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের, দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অধীর
Image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের, দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অধীর

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কংগ্রেসের সাংসদ, নেতা ও কর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের ‘আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সকালে সংসদে গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্ত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দল। স্পিকারের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি পুলিশের নিন্দা করেছেন অধীর।

অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “আমরা যেভাবে নৃশংসতা ও হিংসার শিকার হয়েছি সে বিষয়ে স্পিকারকে বিশদে সমস্ত কিছু বলেছি। স্পিকার মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। কংগ্রেসের সদর দফতরে ঢুকে দিল্লি পুলিশ যেভাবে আমাদের সাংসদ ও কর্মীদের আক্রমণ করেছি সে বিষয়েও স্পিকারকে অবগত করেছি।” অধীর আরও বলেছেন, “এমনকি থানাতেও দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদের সঙ্গে এমন আচরণ করেছে যেন আমাদের সাংসদ ও কর্মীরা সন্ত্রাসী। রাহুল গান্ধীকে টানা ৩ দিন ধরে ১০-১২ ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল৷ আমরা এতে আপত্তি করি না৷ আমরা শুধু বলতে চাই প্রতিহিংসা ও হিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top