News Flash

  • Home
  • বাণিজ্য
  • আমেরিকায় সুদের হারে ব্যাপক বৃদ্ধি, ৭৫ বেসিস পয়েন্ট বাড়াল ফেডারেল রিজার্ভ
Image

আমেরিকায় সুদের হারে ব্যাপক বৃদ্ধি, ৭৫ বেসিস পয়েন্ট বাড়াল ফেডারেল রিজার্ভ

ওয়াশিংটন, ১৬ জুন (হি.স.): মুদ্রাস্ফীতিতে নাজেহাল অবস্থা আমেরিকার। সেই ধাক্কা সামলাতে সুদের হার ব্যাপক বৃদ্ধি করল মার্কিন ফেডারেল রিজার্ভ। ঋণের উপর সুদের হার বাড়ানো হয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। এই বৃদ্ধি প্রায় তিন দশকে সর্বাধিক। ১৯৯৪ সালের নভেম্বরের পর একসঙ্গে এতটা সুদের হার আর বাড়ানো হয়নি। নীতি নির্ধারণের দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, মুদ্রাস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ফলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুদের হার আরও চড়তে পারে।

বুধবার (আমেরিকার সময় অনুযায়ী) ফেডারেল রিজার্ভ সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। যা গত ৩০ বছরের মধ্যে সর্বাধিক। ফেডারেল রিজার্ভের নীতি-নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটি জানিয়েছে, তারা মুদ্রাস্ফীতি ২ শতাংশে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি বদ্ধ। পাশাপাশি মূলবৃদ্ধি অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদী তারা।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top