News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Corruption : সরকারি অফিসের দুর্নীতি রুখতে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সেমিনার
Image

Corruption : সরকারি অফিসের দুর্নীতি রুখতে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৫ জুন৷৷ সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হলো কল্যাণপুরে৷ বুধবার বেলা তিনটায় ত্রিপুরা লোকায়ুক্তের উদ্যোগে হয় এই সচেতনতা মূলক সেমিনার৷ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে প্রদীপ জ্বালিয়ে এই সচেতনতা মূলক সেমিনারের সূচনা করেন ত্রিপুরার লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা৷ সেমিনারে বক্তব্য রাখেন ত্রিপুরা লোকায়ুক্তের দুইজন রেজিস্টার বি কে রায় এবং বাদল রায়৷ এছাড়া ভাষণ রাখেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ৷ ছিলেন কল্যাণপুর ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, ডিসিএম অঞ্জন দাস৷ কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান,পঞ্চায়েত সমিতির সদস্য পাশাপাশি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ ছিলেন অঙ্গনারী ওয়ার্কার এবং সহায়িকা সহ পুলিশ দমকল বনদপ্তরে কর্মীরা৷আরো বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন সেমিনারে৷ প্রধান বক্তার ভাষণে কল্যাণ নারায়ণ ভট্টাচার্য বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে লোকায়ুক্তের ভূমিকা রয়েছে৷ সেই ক্ষেত্রে চাই আপনাদের সহযোগিতা৷ আমাদের চিন্তা করতে হবে সরকারটা যেন দুর্নীতিমুক্ত থাকে৷ সরকারের অনেক কাজ৷ শুধুমাত্র দুর্নীতি মুক্ত করাই সরকারের কাজ নয়৷ ২০০৮ সালে ত্রিপুরায় লোকায়ুক্ত আইন পাশ হয়৷ ২০১১ সালে তা চালু হয়েছে রাজ্যে৷ লোকায়ুক্ত কি, কি তার কাজ, তার থেকে মানুষের কি উপকার হবে জনসাধারণকে এ বিষয়ে অবগত করতে গোটা রাজ্য চষে বেড়াচ্ছি৷ আপনারা যেটা বুঝবেন এটা অন্যদেরকে বুঝাবেন৷ সাহস করে এগিয়ে আসতে হবে এই কাজে৷ সাহস করে দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top