News Flash

  • Home
  • খেলা
  • Cricket : লংতরাই ভ্যালিতে ক্রিকেট : ভিজেডি-তে জিতে কল্পতরুর সুপার ফোর নিশ্চিত
Image

Cricket : লংতরাই ভ্যালিতে ক্রিকেট : ভিজেডি-তে জিতে কল্পতরুর সুপার ফোর নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে কল্পতরু ট্রাস্ট। হারিয়েছে আইতরমা ক্লাবকে। যদিও আইতরমা ক্লাব ইতিমধ্যে সুপার আটের খেলায় পরপর দুই ম্যাচ জিতে সুপার ফোর-এর লক্ষ্যে টিকিট নিশ্চিত করে নিয়েছে। আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ খেলায় কল্পতরু ট্রাস্ট ৩১ রানের ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। এর সৌজন্যে সুপার ফোর-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কল্পতরু ট্রাস্ট ভিজেডি মেথডে এই জয় পেয়েছে। খেলা ছিল দামছড়ায় হুঁকো তুইসা গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। বৃষ্টি জনিত কারণে ওভার সংখ্যা এমনিতেই কমিয়ে ৩২ করা হয়েছিল। টস জিতে আইতরমা ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। কল্পতরু ট্রাস্ট প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩১.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে লঙ্কারাজ চাকমা সর্বাধিক ২৭ রান পায়। এছাড়া, ত্রিরত্ন চাকমার ২৪ রান কিছুটা উল্লেখ করার মতো। আইতরমা ক্লাবের সুরজিৎ ত্রিপুরা তিনটি এবং মনিলাল ত্রিপুরা ও চান বিকাশ ত্রিপুরা দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে আইতরমা ক্লাব ২৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মনিলাল ত্রিপুরা সর্বাধিক ৪৩ রান পায়। কল্পতরু ট্রাস্টের সৌরভ চাকমা ২২ রানে ৪টি এবং সহেল দেববর্মা ১০ রানে তিনটি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিং-এর স্বীকৃতি স্বরূপ সৌরভ পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। আগামীকাল খেলা রয়েছে ঐকতান ক্লাব বনাম বুলেট ক্লাবের মধ্যে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top