News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেলার সময় টেবিল থেকে পরে শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

খেলার সময় টেবিল থেকে পরে শিশুর মর্মান্তিক মৃত্যু

কমলপুর, ১১ জুন : খেলতে গিয়ে টেবিল থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কমলপুর থানাধীন বালিগাওঁ এলাকার বাসিন্দা সাত বছর বয়সী উজ্জ্বল মালাকারের মৃত্যুতে শোকস্তব্ধ পরিজন সহ এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গেছে, এদিন দুপুরে নিজ বাড়িতে ভাত খাওয়ার পর উজ্জ্বল মালাকার ও তার ভাই সুবোধ মালাকার টেবিলের উপর উঠে খেলছিল। সেই সময় আচমকা উজ্জ্বল টেবিল থেকে নিচে পড়ে যায়। তাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়ে ফেলে সে। ঘটনা

পরিবারের লোকজন প্রত্যক্ষ করে তরিঘরি তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ছোট্ট শিশু উজ্জ্বলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই বালিগাঁও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েছেন মৃত শিশুর বাবা সহ পরিবারের লোকজন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top