News Flash

  • Home
  • দেশ
  • Terrorists Arrested : সোপারে দুই সন্ত্রাসবাদী গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও গুলি
Image

Terrorists Arrested : সোপারে দুই সন্ত্রাসবাদী গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও গুলি

সোপার, ১০ জুন(হি.স) : বৃহস্পতিবার গভীর রাতে সোপোর থেকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-র দুই স্থানীয় সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোপোর পুলিশ বৃহস্পতিবার রাতে খবর পেয়েছিল যে দুই টিআরএফ সন্ত্রাসবাদী টার্গেট কিলিং করতে দক্ষিণ কাশ্মীর থেকে সোপোরে এসেছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় কিছু জায়গায় বিশেষ নাকা বসায়। দারপোরা ডেলিনা এলাকায় অবরোধ চলাকালে নিরাপত্তা বাহিনী গভীর রাতে দুই যুবককে দেখতে পায়। দুজনকেই থামতে বললে নিরাপত্তা বাহিনীর কথা উপেক্ষা করে দুই যুবকই পালাতে শুরু করে। এসময় সৈন্যরা তাদের দুজনকে ধরে তল্লাশি চালায়। তল্লাশিতে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top