News Flash

  • Home
  • দিনের খবর
  • Jharkhand :ঝাড়খণ্ডে ধর্ষণে অভিযুক্ত ২ যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মৃত ১ জন
Image

Jharkhand :ঝাড়খণ্ডে ধর্ষণে অভিযুক্ত ২ যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, মৃত ১ জন

রাঁচি, ৯ জুন (হি.স.) : ঝাড়খণ্ডে ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্তের অবস্থা আশকাজনক ।

স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক যুবতী। অভিযোগ, তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই খবর চাউর হতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার রাতে দুই অভিযুক্তকে বাইকসমেত পাকড়াও করেন গ্রামবাসীরা। তাঁদের বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই যুবককে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এই খবর পৌঁছয় স্থানীয় থানায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে যখন পৌঁছয় তত ক্ষণে এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্য জনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু তাঁর শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top