News Flash

  • Home
  • ত্রিপুরা
  • GBP Hospital :বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক জিবিপি হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীদের
Image

GBP Hospital :বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক জিবিপি হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীদের

আগরতলা, ৯ জুন : বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিল জিবিপি হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা। বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হলে তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন। 

দীর্ঘ তিন মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে আছে। এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা। তাদের অভিযোগ, করোনাকালীন সময়ে তাদের বেতন ২ হাজার টাকা করে  বাড়ানোর কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই বর্ধিত অর্থ রাশি কেউ পাননি। এছাড়াও পুজোর বোনাস থেকে শুরু করে সবকিছু থেকেই বঞ্চিত তারা।

আজ বেসরকারি নিরাপত্তারক্ষীরা আরও জানিয়েছেন, তাদের কাউকে নিয়োগপত্র প্রদান করা হয়নি। এছাড়াও তাদের নির্দিষ্ট বেতন কত সেটি তারা আজকে পর্যন্ত জানতে পারেননি। প্রতিমাসেই তাদের একেক রকম অর্থরাশি বেতন হিসেবে প্রদান করা হচ্ছে। এর আগেও তারা উচ্চপদস্থ আধিকারিকের কাছে বেতনের দাবিতে অভিযোগ জানিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও সেই বেতন তাদের মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ২০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী কর্মবিরতি ঘোষণা করেছেন।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top