News Flash

  • Home
  • খেলা
  • South Africa Series : চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই রাহুল-কুলদীপ
Image

South Africa Series : চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই রাহুল-কুলদীপ

মুম্বই, ৮ জুন(হি.স) : দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতের। চোটের জন্য গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক কেএল রাহুল। চোট পেয়ে বাদ পড়েছেন স্পিনার কুলদীপ যাদবও। রাহুল আবার এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। তাঁর বদলে নতুন অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের নাম ঘোষণা করেছে বিসিসিআই। প্রমোশন পেয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। তিনি এই সিরিজে ভারতের সহ-অধিনায়কত্ব করবেন।

আগামীকাল থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। তার আগে লোকেশ রাহুলের ছিটকে যাওয়া ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এই সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে আগেই বিশ্রামে পাঠানো হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। টপ অর্ডারে রাহুলের অভিজ্ঞতার উপরই ভরসা করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল ছিটকে যাওয়ায় ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনার হিসাবে রয়েছেন শুধু ঈশান কিষান এবং ঋতুরাজ গায়কোয়াড়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top