News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ের দাবিতে ডেপুটেশন এআইডিএসও-র
Image

পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ের দাবিতে ডেপুটেশন এআইডিএসও-র

আগরতলা, ৮ জুন (হি. স.) : ত্রিপুরায় অতিসত্বর সমস্ত স্কুলগুলিতে পাঠ্যক্রম এবং বই সরবরাহ করা সহ বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে শিক্ষায় বেসরকারীকরণ বন্ধ করার দাবি জানিয়ে বুধবার রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডিএসও। ডেপুটেশন প্রদান করার আগে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন সংগঠনের নেতৃত্বরা।

তাঁদের অভিযোগ গ্রীষ্মের বন্ধের পর স্কুল খুলে গেছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে বই প্রদান করার ব্যবস্থা করা হয়নি। রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়ে পাঠ্য বই এবং পাঠ্যক্রম দুটোই প্রদান করা বাকি রয়েছে। ফলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ডিএসও নেতৃত্বরা।এছাড়াও  বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে রাজ্যে শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে ত্রিপুরা সরকার। শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণ অগণতান্ত্রিক বলে দাবি করা হয়েছে এদিন। ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের স্বার্থে বর্তমান শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ডিএসও-র  পশ্চিম জেলা সম্পাদক দেব প্রসাদ চক্রবর্তী।

Releated Posts

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন…

ByByReshmi Debnath Jul 7, 2026

পাইলট প্রকল্পে পেপারলেস হাসপাতাল, সফল হলে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলতে পেপারলেস হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top