ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। সহজ জয় পেল মালবাসা প্লে সেন্টার। ২৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত করলো আজাদ হিন্দ ক্লাবকে। মহাবীর জমাতিয়া এবং হরি ভাবাসা জমাতিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়লো আজাদ হিন্দ ক্লাবের ব্যাটসম্যানরা। ফলে বিনা লড়াইয়ে কার্যত আত্মসমর্পন করলো আজাদ হিন্দ ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। মালবাসা প্লে সেনটারের গড়া ২৯৮ রানের জবাবে আজাদ হিন্দ ক্লাব মাত্র ৫১ রান করতে সক্ষম হয়। আসরে তৃতীয় ম্যাচ খেলে প্রথম জয়ের স্বাদ পেলো মালবাসা প্লে সেন্টার। অপরদিকে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি আজাদ হিন্দ ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে ৩৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান করে মালবাসা প্লে সেন্টার। দলের পক্ষে শ্রাবণ জমাতিয়া ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০, অমর শক্তি জমাতিয়া ৬৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫,কিশোর জমাতিয়া ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, রামকৃষ্ণ জমাতিয়া ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং জগৎ জমাতিয়া ১১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৮ রান। আজাদ হিন্দ ক্লাবের পক্ষে হৃদয় দাস (৩/৩২),অরিজিৎ দাস (৩/৪১) এবং সৌরদীপ দাস (৩/৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে মহাবীর জমাতিয়া (৪/৫) এবং হরি ভরসা জমাতিয়ার (৪/১৭) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫১ রানে গুটিয়ে যায় আদাজ দিন্দ ক্লাব।দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে সাগর দাস ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মালবাসা প্লে সেন্টারের পক্ষে মহাবীর এবং হরি ভরসা ছাড়া শ্রাবণ জমাতিয়া (২/৬) উইকেট পেয়েছেন।

অমরপুর ক্রিকেটে ধরাশায়ী আজাদহিন্দ, প্রথম জয়ের স্বাদ পেলো মালবাসা পি.সি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















