News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার নাগরিক মহিলার বাংলাদেশে মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরার নাগরিক মহিলার বাংলাদেশে মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৭ জুন (হি. স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বাসিন্দা আরতি রাণী দাসের মৃতদেহ বাংলাদেশে উদ্ধার হয়েছে। ত্রিপুরায় নিখোজ মহিলার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ বাংলাদেশে উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সকাল ১১টা নাগাদ তাঁর মৃতদেহ পরিবারের হতে তুলে দেওয়া হয়েছে। পারিবারিক সুত্রে দাবি, ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু, বাংলাদেশে গিয়ে কিভাবে আত্মঘাতী হলেন তিনি, সেই রহস্যের কিনারা হোক চাইছেন তাঁর পরিবারের সদস্যরা।

বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন, গত ৫ জুন স্থানীয় রামঠাকুর পাড়ার বাসিন্দা আরতি রাণী দাসের নিখোজ ডায়েরি করেন তাঁর পরিবার। ৬ জুন সকাল ৯টা নাগাদ বাংলাদেশের পরশুরাম থানাধীন ডুবলার চান এলাকায় মুহুরী নদীর পাড়ে একাশিয়া গাছের ডালে নিজ শাড়িতেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

এ-বিষয়ে পরশুরাম থানার পুলিশ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম বলেন, ওই মহিলা মৃতদেহ উদ্ধারের পর ফেনী সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল। সাথেই ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ত্রিপুরার বিলোনিয়া থানার ওসির সাথে যোগাযোগের মাধ্যমে বিএসএফ-বিজিবি এবং বিলোনিয়া মহিলা থানার যৌথ সহযোগিতায় আজ সকাল ১১টায় মুহুরী ঘাট মুহুরীঘাট সীমান্ত শুল্ক বাণিজ্য কেন্দ্র দিয়ে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বিলোনিয়া থানার ওসি জানান, মৃতার ছেলে রিপন দাস মৃতদেহ সংগ্রহ করেছেন। তবে, ওই মৃত্যুর কারণ সম্পর্কে তিনি স্পষ্টভাবে কিছুই বলতে পারেননি। অবাক করার বিষয় হল, ত্রিপুরা থেকে তিনি সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশে কিভাবে গেলেন তার উত্তর কেউ দিতে পারছেন না। পারিবারিক সুত্রে খবর, ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবুও, ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, চাইছেন তাঁর পরিবারের সদস্যরা। 

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top