News Flash

  • Home
  • দেশ
  • Arrested: পুনে জেলার শিরুর আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যু, ২ জন গ্রেফতার
Image

Arrested: পুনে জেলার শিরুর আদালত চত্বরে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যু, ২ জন গ্রেফতার

মুম্বাই, ৭ জুন (হি.স.): সাত সকালে গুলি চলল মহারাষ্ট্রের আদালত চত্বরে । মঙ্গলবার পুনে জেলার শিরুর চত্বরে স্বামীর ছোড়া গুলিতে নিহত হন এক মহিলা। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মঙ্গলবার পুনে জেলার শিরুর চত্বরে একজন প্রাক্তন সেনাকর্মী তার স্ত্রী এবং শাশুড়িকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাক্তন সেনা সদস্যের স্ত্রী মঞ্জুলা দীপক ধাওয়ালে (৩৬) মারা যান। গুলিতে আহত শাশুড়ি তুলসাবাই রঙ্গনাথ ঝাম্বরে (৫৬) কে শিরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত চত্বরে মোতায়েন পুলিশ সদস্যরা প্রাক্তন সেনাকর্মী দীপক ধাওয়ালে এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, প্রাক্তন সেনা দীপক ধাওয়ালে এবং তাঁর স্ত্রীর মধ্যে শিরুর আদালতে ভরণপোষণের একটি মামলা চলছিল। এ কারণে মাকে নিয়ে শিরুর কোর্টে আসেন মঞ্জুলা। সকালে দীপক ধাওয়ালে তার সঙ্গী সন্দীপকে নিয়ে আদালত চত্বরে পৌঁছে স্ত্রী ও শাশুড়িকে গুলি করে। এতে আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দীপক ধাওয়ালের কাছ থেকে তার লাইসেন্স করা পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top