ধর্মনগর, ৬ জুন : আসন্ন উপনির্বাচনে কংগ্রেস মনোনিত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুস্মিতা দেবনাথ মনোনয়ন পত্র দাখিল করলেন সোমবার। সুস্মিতা দেবনাথের সমর্থনে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয় শহরে। পরবর্তীতে কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে তিনি ধর্মনগরের মহকুমা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বরা জানান, তারা জয় নিয়ে আশাবাদী। ২৫ বছর মানুষ সিপিএমকে দেখেছেন। এরপর সাড়ে চার বছর ধরে বিজেপি-কে সহ্য করছেন। এবার মানুষ বিকল্প হিসাবে কংগ্রেসকেই বেছে নেবে। এদিন কংগ্রেস নেতৃত্বদের মধ্যে ছিলেন টিপিসিসি ওয়ার্কিং কমিটির সভাপতি সুশান্ত চক্রবর্তী, জেলা সভাপতি রুপময় ভট্টাচার্য্য প্রমুখ।

যুবরাজ নগরে কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিলেন
Tags:


















