News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজ নগরে কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিলেন
Image

যুবরাজ নগরে কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিলেন

ধর্মনগর, ৬ জুন : আসন্ন উপনির্বাচনে কংগ্রেস মনোনিত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুস্মিতা দেবনাথ মনোনয়ন পত্র  দাখিল করলেন সোমবার। সুস্মিতা দেবনাথের সমর্থনে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয় শহরে। পরবর্তীতে কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে তিনি  ধর্মনগরের মহকুমা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বরা জানান, তারা জয় নিয়ে আশাবাদী। ২৫ বছর মানুষ সিপিএমকে দেখেছেন। এরপর সাড়ে চার বছর ধরে বিজেপি-কে সহ্য করছেন। এবার মানুষ বিকল্প হিসাবে কংগ্রেসকেই বেছে নেবে।  এদিন কংগ্রেস নেতৃত্বদের মধ্যে ছিলেন টিপিসিসি ওয়ার্কিং কমিটির সভাপতি সুশান্ত চক্রবর্তী,  জেলা সভাপতি রুপময় ভট্টাচার্য্য  প্রমুখ।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top