আগরতলা, ৬ জুন : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজারের ফায়ার সার্ভিস কর্মীরা। জানা গেছে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আভা দেববর্মা নিজ বাড়ির বদলে মেয়ের বাড়িতে থাকেন। সোমবার সকালে তাঁর বাড়িতে বসতঘরে প্রথমে আগুন দেখতে পান ভাড়াটিয়ারা। এলাকাবাসীদের অভিযোগ, বারকয়েক বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন করলেও তারা ফোন তোলেনি। মহারাজগঞ্জ বাজারের ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা প্রায় আধঘন্টা পর ঘটনাস্থলে এসে আগুন নেভায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ল বসত ঘর
Tags:


















