News Flash

Image

আগুনে পুড়ল বসত ঘর

আগরতলা, ৬ জুন : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহারাজগঞ্জ বাজারের ফায়ার সার্ভিস কর্মীরা। জানা গেছে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আভা দেববর্মা নিজ বাড়ির বদলে মেয়ের বাড়িতে থাকেন। সোমবার সকালে তাঁর বাড়িতে বসতঘরে প্রথমে আগুন দেখতে পান ভাড়াটিয়ারা। এলাকাবাসীদের অভিযোগ, বারকয়েক বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন করলেও তারা ফোন তোলেনি।  মহারাজগঞ্জ বাজারের ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা প্রায় আধঘন্টা পর ঘটনাস্থলে এসে আগুন নেভায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top