News Flash

Image

Matador : হেস্টিংসের কাছে উল্টে গেল ম্যাটাডোর

কলকাতা,৫ জুন (হি.স.) : রবিবার সাতসকালেই দুর্ঘটনা। বেপরোয়া গতির জন্য হেস্টিংসের কাছে উল্টে গেল ম্যাটাডোর । এই ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী।

জানা গিয়েছে, বিসর্জন সেরে ফিরছিল ম্যাটাডোরটি । কিন্তু ওই ম্যাটাডোরটি বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে হেস্টিংসের কাছে এক ডিভাইডারে ধাক্কা মারে। আর তাতেই আহত ম্যাটাডোরে থাকা যাত্রীরা। জানা গিয়েছে, ম্যাটাডোরে মোট ১৫জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৫ জন মহিলা, ২ শিশু এবং বাকিরা পুরুষ। দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত। তবে, ২ জনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ম্যাটাডোরের চালক পলাতক। ইতিমধ্যেই চালকের খোঁজ শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ । গাড়ির চালক মদ্যপ ছিলেন নাকি গাড়ির যান্ত্রিক ত্রুটি ছিল খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top