News Flash

Image

Rain : রবিবার বৃষ্টির সম্ভাবনা

কলকাতা,৫ জুন (হি. স.): গত কয়েকদিন ধরেই গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি হলেও গরম কাটছে না। তবে, এবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরপাতের সম্ভাবনা রবিবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে ।

রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে, এখনই গরম থেকে নিষ্কৃতি মিলছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বর্ষার প্রবেশে উত্তরবঙ্গের জেলাগুলোয় ভারি বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহের শুরুতেই পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে । দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা । অপরদিকে রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক আদ্রতার পরিমাণ থাকছে ৮০ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top