News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident :চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে দুর্ঘটনার শিকার যুবতী
Image

Accident :চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে দুর্ঘটনার শিকার যুবতী

উদয়পুর, ৪ জুন : উদয়পুর রেল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হয়েছেন এক যুবতী। আহত যুবতীর নাম তসলিমা আক্তার(২১)।

জানা গেছে, আগরতলাগামী রেলটি যখন উদয়পুর স্টেশনে পৌঁছে তখনোই রেলে ওঠার চেষ্টা করেন ওই যুবতী। রেলটি পুরোপুরি থামার আগেই রেলে ওঠার চেষ্টা করলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। স্টেশনে অবস্থানরত অন্যান্য রেল যাত্রীরা ঘটনা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। বহু চেষ্টার পর  তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে ওই যুবতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর রেল স্টেশন চত্বরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল দাঁড়ানোর আগেই ওই যুবতী ওঠার চেষ্টা করায় পা ফসকে নিচে পড়ে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে অল্পেতে প্রাণে বেঁচেছেন তিনি।

Releated Posts

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

পৈতৃক সম্পত্তির প্লান্টেশনের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে পাতালকন্যা

কল্যাণপুর, ১৯ সেপ্টেম্বর: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top