News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Unidentified Man Rescued : রাজধানীর রাজপথে অচৈতন্য অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার
Image

Unidentified Man Rescued : রাজধানীর রাজপথে অচৈতন্য অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার

আগরতলা, ২ জুন৷৷ বৃহস্পতিবার আগরতলা শহরের মহারানী তুলসীবতি স্কুল সংলগ্ণ এলাকায় রাস্তার পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় লোকজন রাস্তার পাশে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত  অচৈতন্য ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে দমকল বাহিনীর এক কর্মী জানান, অচৈতন্য ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি৷ কথাবার্তা বলতে পারছেনা, সে কারণেই তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ ওই ব্যক্তি কোথা থেকে এসেছে এবং কিভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাস্তার পাশ থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top