News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Old Motorstand : পুরানো মোটর স্ট্যান্ডে নেশা কারবারিদের রমরমা, আক্রান্ত টমটম চালক
Image

Old Motorstand : পুরানো মোটর স্ট্যান্ডে নেশা কারবারিদের রমরমা, আক্রান্ত টমটম চালক

আগরতলা, ২ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের পুরানো মোটর স্ট্যান্ড এলাকাটি নেশা কারবারি ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে মোটর স্ট্যান্ডে এক টমটম চালক এলাকায় নেশা সামগ্রী বিক্রি এবং নেশা গ্রহণ করতে আপত্তি জানালে তার উপর হামলা চালায় নেশা কারবারিরা৷ তাতে টমটম চালক গুরুতর ভাবে আহত হন৷ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, মোটর স্ট্যান্ডে কুড়ি পঁচিশ জন লোক নেশা করছিল এবং নেশা বিক্রি করছিল৷ এ ধরনের পরিবেশ নজরে আসতেই টমটম চালক আপত্তি জানান৷ মোটর স্ট্যান্ড চত্বরে এ ধরনের কার্যকলাপ না করার জন্য বলতেই তার ওপর কাঁচের বোতল ভেঙ্গে ঢিল ছুঁড়ে নেশাখোররা৷ ধারালো কাঁচের বোতলের আঘাতে টমটম চালকের শরীর থেকে প্রচন্ড পরিমানে রক্তপাত হয়৷ সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷

ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ অবশ্য ঘটনার পর কাউকে আটক করার খবর নেই৷ ঘটনাকে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মোটর শ্রমিকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, মোটর স্ট্যান্ড চত্বর এলাকায় বেপরোয়াভাবে নেশা বিক্রেতা এবং নেশাখোররা সবসময় অবস্থান করছে৷ গোটা মোটর স্ট্যান্ড চত্বর নেশা কারবারি ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ এসব বিষয়ে আপত্তি জানালে আক্রান্ত হতে হচ্ছে৷

বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টা নাগাদ এ ধরনের ঘটনার সাক্ষী হলেন মোটর শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা৷ পুলিশের ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ পুলিশের চোখের সামনে এ ধরনের ঘটনা সংঘটিত হলে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ৷ নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে এলাকাটিকে নেশাখোরদের কবলমুক্ত করা সম্ভব বলেও স্থানীয় বাসিন্দা এবং মোটর শ্রমিকরা অভিমত ব্যক্ত করেছেন৷ কিন্তু পুলিশ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ মোটর স্ট্যান্ড এলাকাকে নেশা কারবারি এবং নেশাখোরদের কবল থেকে মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন সে জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top