News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Campaign Door To Door : বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থী
Image

Campaign Door To Door : বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থী

আগরতলা, ২ জুন৷৷ ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রচারে শামিল হয়েছেন বামফ্রন্ট প্রার্থী৷ এই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হন৷ বৃহস্পতিবার সকালে শান্তিপাড়া এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি৷ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে জনগণের সেবা সুযোগ করে দিতে আবেদন জানিয়েছেন তিনি৷

ভোট প্রচারকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বলেন, তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন৷ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ প্রচন্ড ত্রাসের মধ্যে রয়েছে৷ এই আতঙ্ক এবং সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চেষ্টা চালাচ্ছেন৷ এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই বিকল্প হিসেবে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে তিনি গণদেবতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথপুর সরকার বলেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে একমাত্র বিকল্প পথ হল বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা৷ তিনি বলেন রাজ্যে একমাত্র বিকল্প হলো বামফ্রন্ট৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে বামফ্রন্ট একমাত্র বিকল্প বলে তিনি উল্লেখ করেন৷

ভোট প্রচারে গিয়ে তিনি সবচেয়ে বেশি কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন জানতে চাওয়া হলে ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বলেন, বর্তমান বেকার সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদিকে সামনে তুলে এনে গণদেবতাদের কাছে ভোট প্রার্থনা করছেন৷ তাঁর বক্তব্য, বর্তমানে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই৷ লুটের রাজত্ব চলছে৷ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি স্বচ্ছ সরকার ও প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে নজির স্থাপন করার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷

প্রসঙ্গক্রমে তিনি বলেন হয়তো চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হলেও বর্তমান সরকারের পরিবর্তন হবেনা। কিন্তু পরবর্তী বিধানসভা নির্বাচনে এটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top