News Flash

  • Home
  • দেশ
  • Sonia Gandhi Corona Infected:করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, শরীরে রয়েছে হালকা জ্বর ও মৃদু উপসর্গ
Image

Sonia Gandhi Corona Infected:করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, শরীরে রয়েছে হালকা জ্বর ও মৃদু উপসর্গ

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে হালকা জ্বর ও করোনার মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাঁকে।”

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে। এরইমধ্যে সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তাহলে কী তিনি ইডি-র জেরা এড়িয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সুরেজওয়ালা। তিনি বলেছেন, এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে ৮ জুন তিনি হাজিরা দেবেন।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top