ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। উদ্বোধনী ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে চুং কাউ থাংগা দলের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সুপার লিগে। বাইখোড়া স্কুল মাঠে আগামীকাল, বৃহস্পতিবার হবে ম্যাচটি। গ্রুপ লিগের শীর্ষে থাকা ৪ দল সুপারে লিগে খেলার যোগ্যতা অর্জন করে: কসমোপলিটন ক্লাব, ব্রু সংরোংমা মথৌ, রেক্স ক্লাব এবং চুং কাউ থাংগা। ৯ জুন হবে সুপার ফোরের শেষ ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব অমরেশ মজুমদার ক্রীড়া সূচী ঘোষনা করেন। ক্রীড়া সূচী – ২ জুন: কসমোপলিটন ক্লাব- চুং কাউ থাংগা, ৩ জুন: ব্রু সংরোংমা মথৌ- রেক্স ক্লাব, ৫ জুন: কসমোপলিটন- রেক্স ক্লাব, ৬ জুন: ব্রু সংরোংমা মথৌ- চুং কাউ থাংগা, ৮ জুন:রেক্স ক্লাব - চুং কাউ থাংগা, ৯ জুন : কসমোপলিটন ক্লাব- ব্রু সংরোংমা মথৌ।

Cricket In Santirbazar : শান্তিরবাজারে ক্রিকেট : সুপার লীগের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার কসমোপলিটন-থাংগা
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















